ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
২ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুমঝুমপুরে শিগগিরই মাদকবিরোধী বিশেষ অভিযান,

যশোর প্রতিনিধি:

ঝুমঝুমপুরে শিগগিরই মাদকবিরোধী বিশেষ অভিযান, কারবারিদের সতর্কবার্তা

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এলাকায় ব্যাপক মাদকবিরোধী অভিযান শুরু হবে। এ সময় মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,

ঝুমঝুমপুর এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে।

এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তারা মাদক কারবারিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য কোনো ছাড় নেই। যশোর শহরের পাশাপাশি ঝুমঝুমপুর এলাকাকেও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।

খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা সতর্ক হয়ে যান। আইন তার নিজস্ব গতিতেই চলবে।”

কর্মকর্তারা আরও জানান, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

এদিকে ঝুমঝুমপুরের সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আসন্ন অভিযানের মাধ্যমে এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্তা:
“যশোরকে মাদকমুক্ত করতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ঝুমঝুমপুরেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো আপস নয়।”

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০