ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেক্স
২৯ মে ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন। চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা।

ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতোপূর্বে দেড় লাখ টাকার জন্য আমার স্বামী ও ননদ প্রেসার প্রয়োগ করে। পরে

আমার বাবা সেই টাকা দেয়। আবারও তারা টাকার জন্য অতিরিক্ত প্রেসার প্রয়োগ করে। এতে সাঁড়া না দেওয়ায় প্রায়ই আমাকে মারধর করত তারা। বিয়ের পর থেকেই প্রায়ই এমন নির্যাতন করা হতো।

ভুক্তভোগী গৃহবধু তানিয়া খাতুন আরও অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে না দিলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে আমাকে ন্যাড়া করে দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা নির্যাতিত স্ত্রী তানিয়া খাতুনকে উদ্ধার করে স্বামী এবং ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তারকরা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০