ব্রেকিং নিউজ
admin
১০ জুন ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

CTG voice.com

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল ইয়াবা চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,৫০ কোটি টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ৮ জুন) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তৎক্ষণাৎ গাড়িটির পিছু ধাওয়া করে।

একপর্যায়ে বড়দারোগাহাট স্কুলের পাশে গাড়িটি থামিয়ে এক পুরুষ ও এক নারী আরোহী দ্রুত নেমে অন্ধকারে আত্মগোপন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারটি জব্দ করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেলের উপস্থিতিতে জব্দকৃত কারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে একটি বিশেষ কায়দায় তৈরি গ্যাসের ট্যাংকি দেখতে পায় পুলিশ। ট্যাংকিটি খোলার পর তার ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, জব্দকৃত প্রাইভেটকারটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এর প্রকৃত মালিক অনুসন্ধানের পাশাপাশি এই বিশাল মাদক চালানের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

অভিযান ও তল্লাশিকালে ওসি মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জাফর এসআই আশরাফসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেল সাংবাদিকদের বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সরকার ও পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

CTG voice.com

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০