ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৮ মে ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদনঃ লিটন আফরোজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। একসময় বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, সেই দল এখন আর নাই, তাদের দলের নেতারাই বলছেন- এই বিএনপি আমরা চিনি না।

রবিবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমদেরকে বলেন- বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন,আমরা দেখলাম দুদুক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট

দেশের ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছিল, কিন্তু এখন সবকিছুই আগের মতো চলছে মন্তব্য করে এই এনসিপি নেতা বলেন, সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা-স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে

দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, উপজেলা এনসিপি সমন্বয়ক আবুল কাশেম অভি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশ সহ-সভাপতি মাও. মতিউর রহমান ফরাজী, এনসিপি নেতা গাজী আলাউদ্দিন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০