ব্রেকিং নিউজ
CTG Voice
৩১ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দস্যু বাহিনীর কবল থেকে পালিয়ে বাড়ি ফিরলেও আতঙ্কে মেহেদী

বন বিভাগের ঘোষিত নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করলে দুলাভাই বাহিনীর সদস্যরা মেহেদীকে জিম্মি করে।

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের হাতে জিম্মি হওয়ার পর প্রাণ বাঁচাতে পালিয়ে তিন দিন বন ও নদীপথে ঘুরে অবশেষে বাড়ি ফিরেছেন মেহেদী হাসান (১৭) নামের এক যুবক। তবে বাড়ি ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের ঘোষিত নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করলে দুলাভাই বাহিনীর সদস্যরা মেহেদীকে জিম্মি করে। পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দাবি অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও নির্যাতনের ভয়ে সুযোগ বুঝে দস্যুদের নৌকা থেকে পালিয়ে যান তিনি। এরপর এলাকাবাসী নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন খাল ও বনাঞ্চলে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বাড়ি ফিরে মেহেদী হাসান দৈনিক নয়া দিগন্তকে জানান, অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে গ্রামের হাসান, মনি ও সাইদসহ পাঁচজনের একটি দলের সাথে তিনি কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। কিন্তু বনদস্যুদের কথিত এজেন্টদের কাছ থেকে চার হাজার টাকার ‘টোকেন’ না নেয়ায় গত ১৫ জুলাই মালশাখালী খাল এলাকা থেকে দুলাভাই বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

এরপর পরিবারের মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন এখনো স্পষ্ট। এছাড়া পালিয়ে আসার সময় সুন্দরী গাছের শ্বাসমূল (শুলো) পায়ে বিদ্ধ হয়ে গুরুতর ক্ষত হয়।এসব কারণে বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তিনি জানান, দস্যু বাহিনীর আস্তানায় দক্ষিণ বেদকাশীসহ বিভিন্ন এলাকার আরো ছয়জন জেলে জিম্মি ছিলেন। তাদের পরিবারের কাছেও মুক্তিপণ দাবি করা হয়। বিকাশে বা দস্যুদের এজেন্টদের মাধ্যমে টাকা দিতে বিলম্ব হলে জিম্মিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।

মেহেদীর ভাষ্য, এক রাতে দস্যুরা ঘুমিয়ে পড়লে তিনি সুযোগ বুঝে পালিয়ে গহীন সুন্দরবনে আশ্রয় নেন। টানা তিন দিন বন ও নদীপথে ঘুরতে থাকেন। একপর্যায়ে লোকালয়ের কাছাকাছি এসে আত্মীয়স্বজনদের মাইকিং ও নৌকা নিয়ে খোঁজাখুঁজি করতে দেখলেও ভয়ে তাদের কোস্টগার্ড বা দস্যু বাহিনীর সদস্য মনে করে আবার বনের গভীরে চলে যান।

পরে রোববার (১৯ জুলাই ) সকালে উত্তর বেদকাশী ইউনিয়নের পাতাখালী এলাকায় কয়েকজন জেলের সাথে দেখা হলে তারা তাকে উদ্ধার করে কাঁটাকাটা এলাকায় পৌঁছে দেন। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে তিনি বাড়ি ফেরেন।

মেহেদীর বাবা মো: আব্দুল্লাহ বলেন, ‘গত ১৫ জুলাই আমার ছেলেকে দুলাভাই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আফজাল জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অনেক কষ্টে টাকা জোগাড় করে একটি মাধ্যমে টাকা পৌঁছে দেয়া হয়। পরে দস্যুরা জানায়, আমার ছেলে নাকি পালিয়ে গেছে।

এরপর আমরা কয়েকটি নৌকা ও মাইক নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাইনি। শনিবার কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম, তবে লেখায় ভুল থাকায় তা করা হয়নি। পরে রোববার সকাল ১০টার দিকে জানতে পারি, আমার ছেলে জীবিত অবস্থায় বাড়ি ফিরেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

১

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

২

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৪

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৫

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৬

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৭

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৮

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৯

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১০

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১১

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১২

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৩

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৪

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৫

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৭

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৮

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৯

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

২০