ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানার গতিতে বিধ্বস্ত হয়ে ৬ উইকেটে ম্যাচ হারে নিউজিল্যান্ড।  খেলা শেষে ৩২ রানে ৫ উইকেট শিকার করা নাহিদ রানার ভূঁয়সী প্রশংসা করেছেন কিউই তারকা ব্যাটসম্যান নিক কেলি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিক কেলি বলেন, ‘উইকেটে কিছুটা বেশি ঘাস ছিল, শুরুতে আমাদের সময় নিতে হয়েছে। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি।  যখনই একটা জুটি গড়ার চেষ্টা করেছি, তখনই উইকেট পড়ে গেছে। নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার।’

নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, ‘সে দারুণ গতিতে বল করে এবং আজ উইকেটটাও তাকে সাহায্য করেছে। ১৪৫-১৪৮ কিলোমিটার গতিতে সুইং করাতে পারা সহজ নয়।’

ম্যাচে রানার বোলিংয়ের ধরন নিয়েও বিশ্লেষণ করেন এই কিউই ব্যাটসম্যান। তিনি মনে করেন, আগের ম্যাচের তুলনায় এবার রানা আরও বেশি স্টাম্পে আক্রমণ করেছেন এবং বাউন্স ও গতির ভিন্নতা কাজে লাগিয়েছেন।

কেলি বলেন, ‘সে বল হাতে আসার পর থেকেই প্রস্তুত থাকতে হয়।  কোনো ‘ওয়ার্ম-আপ’ ডেলিভারি নেই। প্রথম বল থেকেই সে গতিতে আঘাত করেছে।’

কেলি আরও বলেন, ‘সে একজন উইকেট-টেকার। ছোট ছোট স্পেলে এসে দ্রুতগতিতে বল করে এবং ম্যাচে প্রভাব ফেলে। আজ সে সেটাই করেছে।’

কেলি আরও বলেন, ‘আমরা সবসময়ই বিশ্বাস করি যে আমাদের দ্বারা সম্ভব। তবে বাস্তবতা হলো, ২৪০-২৫০ রান দরকার ছিল। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে এবং আমাদের চাপে ফেলেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০