ব্রেকিং নিউজ
CTG voice সিনিয়র রিপোর্টার।
১৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামের টিকা কেনায় গাফিলতি পেলে যথাযথ ব্যবস্থা নেবেন, সংসদে প্রধানমন্ত্রী,

হামের টিকা কেনায় গাফিলতি পেলে যথাযথ ব্যবস্থা নেবেন, সংসদে প্রধানমন্ত্রী।

CTG voice সিনিয়র রিপোর্টার।

দেশে হামের প্রাদুর্ভাব রোধে জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিন এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে উপস্থিত না থাকলেও নির্ধারিত প্রশ্নের জবাব টেবিলে উপস্থাপন করা হয়।

জামালপুর-৩ আসনের সাংসদ মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল লিখিত প্রশ্নে জানতে চান, সারাদেশে হামে আক্রান্ত হয়ে ইতিমধ্যে পাঁচ শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই দুর্ভাগ্যজনক মৃত্যুর দায় কার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনবার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন করে আসছে। হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।

তিনি বলেন, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করে হয়ে থাকে। টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনও পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কিনা, সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে সরকার ইতোমধ্যে টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিতকরণ, টিকা মজুত ব্যবস্থাপনা জোরদারকরণ, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে। এছাড়া দেশে হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম সংক্রান্ত ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এ সংশোধন এনে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল।

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে।

হাটহাজারীতে নিজের বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের,

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক,

মেসির জাদুকরী হ্যাটট্রিকে উড়ন্ত সুচনা আর্জেন্টিনার,

নিঃসন্দেহে, তারেক রহমান আমাদের দেশের এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীদের একজন।

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটার সময় ধসে পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার,

১০

হামের টিকা কেনায় গাফিলতি পেলে যথাযথ ব্যবস্থা নেবেন, সংসদে প্রধানমন্ত্রী,

১১

আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান,

১২

সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে চট্টগ্রামে সেনাপ্রধান,

১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ বিরোধী দল মিছিল করছে বাজেট মানি না, মানি না; রাস্তায় লোক জিজ্ঞাস করছে কী মানেন না; উত্তরে বিরোধী দল বলছে জানিনা, জানিনা আবু সুফিয়ান সংসদ সদস্য, চট্টগ্রাম-৯

১৪

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা,

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

১৬

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

১৭

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

১৮

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১৯

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

২০