ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৬ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর রামপুরা এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মিতু মল্লিক (২০), আকাশ দে (২৩) ও আব্দুর রহিম (২৪)।
ডিএমপির রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে আন্নু আক্তার (৪২) নামে এক নারী রামপুরা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ২৩ মে মিতু মল্লিক ও তার স্বামী আকাশ দেকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাজের সুবাদে তারা পরিবারের আস্থা অর্জন করলেও গত ২১ মে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়।

পরবর্তীতে বাদী তার বেডরুমের ওয়্যারড্রবের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে সংরক্ষিত স্বর্ণালংকার পরীক্ষা করে দেখতে পান প্রায় পাঁচ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল একটি স্বর্ণের গলার চেইন, তিনটি স্বর্ণের আংটি ও এক জোড়া স্বর্ণের কানের দুল।

ঘটনার পর রামপুরা থানার একটি তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুর রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিতু মল্লিক ও আকাশ দেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি এবং নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০