নিউমার্কেটের রক্ত ও ৫ই আগস্টের বিজয়।
১৭টি বছর জমে থাকা ক্ষোভ, রাজপথের সংগ্রাম,
যুবদলের পতাকাতলে লিখেছি বিজয়ের নাম।
শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার ত্যাগ,
আমাদের বুকে জ্বালিয়ে দিয়েছিল প্রতিবাদের আগুন-ঝাগ।
দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী আহ্বান,
অন্যায়ের কাছে মাথা না নোয়াতে সঁপেছি মোরা প্রাণ।
যাঁর নির্দেশে রাজপথে নামলো আপামর জনতার ঢল,
গণতন্ত্রের লড়াইয়ে পেল ক্ষুব্ধ চাটগাঁর বল।
জুলাই-আগস্টের নিউমার্কেটে মৃত্যুর মুখে দাঁড়িয়ে,
ফ্যাসিবাদের বুলেটের সামনে বুক দিলাম বাড়িয়ে—
ছোট ভাই ওয়াসিম দিলো প্রাণ, চাটগাঁর পথ লাল,
আমার শরীরেও রক্ত ঝরলো, সয়েছি ক্ষতের জালা ।
অবশেষে এলো ৫ই আগস্ট, নামলো স্বৈরাচার,
জনতার জয়ে মুক্ত হলো প্রিয় এই স্বদেশ আমার।
গায়ের ক্ষত আজ বিজয়ের পদক, তারেক রহমানের সাথে—
গণতন্ত্রের নতুন সূর্য জেগেছে এই দেশে! রচয়িতা ও সৌজন্যে:-এ এইচ এম আলমগীর চৌধুরী।
সাবেক ছাত্রনেতা। যুবদলের সংগঠক । বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর।
মন্তব্য করুন