ব্রেকিং নিউজ
Agami IT
২৩ মে ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎আমেরিকার স্বার্থে কি বাংলাদেশে রাজনৈতিক পুনর্বিন্যাস? নেটিজেনদের প্রশ্নে তোলপাড়

নিউইয়র্ক প্রতিনিধিঃ 

‎২০২৪ সালের আগস্টে পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ-কে ক্ষমতা থেকে সরানো হয়েছিল কি না—এ প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে।

‎পরবর্তীতে দলীয় কার্যক্রম সীমিত করা এবং নির্বাচনে অংশগ্রহণের পথ সংকুচিত হওয়ার ঘটনাকে অনেকে “ধাপে ধাপে বাস্তবায়িত রাজনৈতিক ষড়যন্ত্র” হিসেবে দেখছেন। বিভিন্ন মহলে দাবি উঠেছে, বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর ও ভূখণ্ডকে কেন্দ্র করে বিদেশি শক্তির স্বার্থ বাস্তবায়নের জন্য রাষ্ট্রযন্ত্রে বড় ধরনের পুনর্বিন্যাসের চেষ্টা চলছে।

‎সমালোচকদের ভাষ্য, “মাতৃভূমি অথবা মৃত্যু” স্লোগানে মানুষের আবেগকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব নিয়েই আপস করা হয়েছে। যদিও বিরোধী মত বলছে, এসব পদক্ষেপ দেশের গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের অংশ।

‎এদিকে মুহাম্মদ ইউনূস-কে ঘিরেও সামাজিক মাধ্যমে নানা সমালোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ অভিযোগ তুলছেন, বিদেশি প্রভাব এখন দেশের নীতিনির্ধারণে বড় ভূমিকা রাখছে।

‎অন্যদিকে নেটিজেনদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতির দায় এড়াতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ নিজেও। দলটির অভ্যন্তরীণ দুর্বলতা, অতিরিক্ত কেন্দ্রীকরণ, তথ্য ব্যবস্থাপনার ব্যর্থতা ও দীর্ঘদিন একই নেতৃত্বে স্থবিরতা—এসব কারণেও রাজনৈতিক বিপর্যয় ত্বরান্বিত হয়েছে বলে মত দিয়েছেন তারা।

‎নেটিজেনদের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে—
‎এক ব্যক্তি দুই মেয়াদের বেশি একই পদে থাকতে পারবেন না

‎দলীয় কমিটির মেয়াদ হবে তিন বছর
‎একজন একাধিক পদে থাকতে পারবেন না
‎উপদেষ্টা পরিষদে অভিজ্ঞ নেতাদের আজীবন সম্পৃক্ত রাখা

‎১৯৭২ সালের সংবিধানের মূলনীতি পুনর্বহাল
‎সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের দাবি
‎অসাম্প্রদায়িক রাষ্ট্রনীতি জোরদার
‎শিক্ষা ব্যবস্থায় একক নীতিমালা

‎রাজনৈতিক দল নিবন্ধনে ন্যূনতম ২০% ভোটের শর্ত
‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন নয়; বরং রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক প্রভাবের ভারসাম্য নিয়েও বড় বিতর্ক তৈরি করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০