ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
৩১ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন অনেকে। ফলে রাজধানীর প্রধান প্রবেশপথগুলোয় মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। যাত্রাবাড়ী, গাবতলী, সায়েদাবাদ ও কমলাপুর এলাকায় ঢাকামুখী যাত্রীদের মাঝারি ধরনের ভিড় দেখা গেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়নি।

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে তাই নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীমুখী মানুষের চাপও ধীরে ধীরে বাড়ছে।

শনিবার ও রোববার দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন অনেকে। ফলে রাজধানীর প্রধান প্রবেশপথগুলোয় মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। যাত্রাবাড়ী, গাবতলী, সায়েদাবাদ ও কমলাপুর এলাকায় ঢাকামুখী যাত্রীদের মাঝারি ধরনের ভিড় দেখা গেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়নি।

কমলাপুর রেলস্টেশনেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন এসে পৌঁছেছে। যাত্রীদের চাপ বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়েকজন যাত্রী নির্ধারিত সময়ের তুলনায় কিছু ট্রেন বিলম্বে পৌঁছানোর অভিযোগ করেছেন।

রাজধানীর সড়কগুলোয় যানবাহনের চলাচল বাড়তে শুরু করেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও বড় ধরনের যানজট বা দীর্ঘ সময়ের যানবাহনের সারি দেখা যায়নি।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ পান। একই সময় অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও দীর্ঘ ছুটি ভোগ করেন

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০