ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোনকে নিয়ে বিরোধে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বোনকে নিয়ে বিরোধে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের চৌগাছায় বোনকে নিয়ে বিরোধের জেরে ঝন্টু মিয়া (৩০) নামে এক ওষুধ বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার ঝন্টুর কিশোরী মামাতো বোনকে (১৪) দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া প্রেমের সম্পর্কের সূত্রে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণসাগর গ্রামে সালিশ বৈঠক হয়। বৈঠকে বোনকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা কার্যকর না হওয়ায় উত্তেজনা তৈরি হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শান্ত মিয়ার পক্ষের আবু উবায়দাসহ কয়েকজন ঝন্টু ও তার চাচাতো ভাই আশানুরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ভাগিয়ে নেওয়া বোনকে সালিশ বৈঠকে ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০