ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনে মাত্র ৫ মিনিট হাঁটলেই মিলতে পারে সুস্থ ও দীর্ঘ জীবন

সামান্য শরীরচর্চাও শরীরের জন্য বড় উপকার বয়ে আনে।

ব্যস্ত জীবনে জিমে যাওয়া বা ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করার সময় পান না অনেকেই। তাই শরীরচর্চার কথা ভাবলেই অনেকে পিছিয়ে যান। তবে নতুন এক গবেষণা বলছে, দিনে মাত্র পাঁচ মিনিটের শরীরচর্চাও বদলে দিতে পারে স্বাস্থ্য।

গবেষকদের মতে, প্রতিদিন অল্প সময় দ্রুত হাঁটা, সিঁড়ি ভাঙা, সাইকেল চালানো কিংবা শরীর নড়াচড়া করলেও অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একেবারে কিছু না করার চেয়ে সামান্য শরীরচর্চাও শরীরের জন্য বড় উপকার বয়ে আনে।

গবেষণায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্ক্যান্ডিনেভিয়ার প্রায় দেড় লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা গেছে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মাঝারি ধরনের শরীরচর্চা অনেক মানুষের আয়ু বাড়াতে সাহায্য করতে পারে।

 

বিশেষজ্ঞরা জানান, নিয়মিত শরীরচর্চা শুধু শরীর নয়, মস্তিষ্ক, স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমায়, শরীরের পেশি ও হাড় শক্ত রাখে এবং দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রতিদিন আধাঘণ্টা কম বসে থাকলেও অকাল মৃত্যুর ঝুঁকি কমতে পারে। কারণ দীর্ঘ সময় বসে থাকা শরীরের জন্য ক্ষতিকর এবং নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা মানেই জিমে গিয়ে কঠিন ব্যায়াম নয়। ঘরের কাজ, দ্রুত হাঁটা, সিঁড়ি ব্যবহার, গান চালিয়ে নাচ কিংবা অল্প সময়ের ছোট ছোট ব্যায়ামও উপকার দিতে পারে। দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে শরীর নড়াচড়া করাকেও এখন গুরুত্ব দিচ্ছেন গবেষকরা।

তাদের পরামর্শ, হঠাৎ করে বেশি ব্যায়াম শুরু না করে ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পছন্দ ও শারীরিক সক্ষমতা অনুযায়ী শরীরচর্চা করলে সেটি দীর্ঘদিন চালিয়ে যাওয়া সহজ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। তাই দিনে মাত্র পাঁচ মিনিট হলেও শরীরচর্চা শুরু করাই হতে পারে সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০