ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৪ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপন সংবাদে, ৮৮ বোতল বিদেশি মদ জব্দ

যশোর প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর যশোর কার্যালয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান দল জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে ৮৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বিদেশি মদ সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে— এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা সম্ভব হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা আরও জানান, উদ্ধারকৃত বিদেশি মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন। একইসঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

১

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

২

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৪

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৫

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৬

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৭

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৮

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৯

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১০

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১১

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১২

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৩

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৪

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৫

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৭

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৮

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৯

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

২০