ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৮ মে ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পিটিয়ে আহত

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পিটিয়ে আহত

লোহাগাড়ায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার দেশ পত্রিকার সাংবাদিক সেলিম উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক সেলিম উদ্দিন বাদী হয়ে লোহাগাড়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে চুনতি ডেপুটি পাড়ার মো. আসিফ (৩৭), আধুনগরের মো. জুনাঈদ (৩৮), চুনতি কুমুদিয়া পাড়ার মো. হোসাইন ও শাহসাহেব গেইট এলাকার মো. তৈয়বকে

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ চুনতির মাটিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হামলার পরিকল্পনা করা হয়। শনিবার আজিজনগর থেকে লোহাগাড়ায় ফেরার পথে হামলাকারীরা সাংবাদিক সেলিম উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে, পরে তাকে পাশের একটি দোকানে নিয়ে পুনরায় মারধর ও অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার কাছে থাকা ৩৮ হাজার ৭০০ টাকা ও প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, চুনতি ইউনিয়নে আসিফ ও তৈয়ব মাটি খেকো ও সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী এবং দীর্ঘদিন দিন ধরে হোসেন জাঙ্গিয়া এলাকায় ডাকাতি ও জুনাইদ ইয়াবা বিক্রির সাথে জড়িত রয়েছে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০