ব্রেকিং নিউজ
LITON AFROZ
১৫ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার নারায়ণগঞ্জে ‘শালা-দুলাভাই …..

‘শালা’ ও ‘দুলাভাই’।
ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রেখে ‘শালা’ ও ‘দুলাভাই’কোরবানির ঈদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে দুটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রেখে আলোচনায় এসেছেন দুই খামারি। সেই ধারাবাহিকতায় এবার আত্মীয়তার সম্পর্ককে কেন্দ্র করে ‘শালা-দুলাভাই’ নামের দুই গরু ঈদের আমেজ নতুন মাত্রা যোগ করেছে।

কোরবানির আর মাত্র কয়েক দিন বাকি। কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুরহাট ও খামারে দেখা যায় নানা ব্যতিক্রমী আয়োজন। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা গরু বা মহিষের নাম রাখেন নানা ঢঙে। কখনও বাহুবলী, কখনও ডন, আবার কখনও আন্তর্জাতিক তারকা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও রাখা হয় পশুর নাম।

তবে এবার নারায়ণগঞ্জে এক খামারে দেখা মিলেছে একেবারে বাঙালি পারিবারিক সম্পর্কের মজার দুই চরিত্র— ‘শালা’ ও ‘দুলাভাই’। আর এই দুই গরুকে ঘিরেই এখন সরগরম পুরো এলাকা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেডে রাখা হয়েছে আলোচিত এই দুই গরু। নাম শুনেই হাসিতে ফেটে পড়ছেন দর্শনার্থীরা। কেউ বলছেন, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, আবার কেউ মজা করে বলছেন, দুলাভাই কিনলে সালা ফ্রি দিতে হবে।

এমন হাস্যরস আর খুনসুটিতে জমে উঠছে খামারটি। খামারে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সি মানুষ। পরিবার-পরিজন নিয়ে অনেকে শুধু গরু দেখতে নয়, নামের কারণ জানতে আসছেন। দুই গরুর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও ধারণ আর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করছেন অনেক দর্শনার্থী।

বিশেষ করে তরুণদের মধ্যে ‘শালা-দুলাভাই’ জুটি নিয়ে চলছে দারুণ উন্মাদনা। কেউ বানাচ্ছেন ফেসবুক রিলস, কেউ টিকটক ভিডিও। অনেকে আবার মজার ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। ফলে খামারটি এখন স্থানীয়ভাবে একপ্রকার বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

দর্শনার্থী মো. শাওন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শালা-দুলাভাই’ নাম শুনে কৌতূহল হয়েছিল। পরে পরিবার নিয়ে খামারে এসে দেখি সত্যিই দুটি গরুর এমন নাম রাখা হয়েছে। নাম শুনেই হাসি চলে আসে। ঈদের হাটে এবার একটু ভিন্ন রকম আনন্দ পাওয়া যাচ্ছে। আমরা গরুর সঙ্গে ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, পুরো পরিবেশটাই উৎসবমুখর।

সুমাইয়া আক্তার নামে এক দর্শনার্থী বলেন, প্রতিবছর গরুর হাটে বড় বড় গরু দেখি, কিন্তু এমন মজার নাম আগে শুনিনি। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। আমার ছোট ভাই তো গরু দুটোর সামনে দাঁড়িয়ে বারবার বলছিল— ‘শালা কোনটা, দুলাভাই কোনটা’। বিষয়টা খুবই ভালো লেগেছে।

আরেক দর্শনার্থী ইমরান হোসেন বলেন, এখন শুধু গরুর ওজন বা দাম দেখলেই হয় না, মানুষ একটু ব্যতিক্রম কিছু চায়। এই খামারে এসে মনে হলো ঈদের আমেজের সঙ্গে হাসি-ঠাট্টাও যোগ হয়েছে। নাম দুটো শুনেই সবাই মজা করছে।

দর্শনার্থী মারিসা মৌ বলেন, খামারে ঢুকেই দেখি মানুষ ভিড় করে ছবি তুলছে। পরে জানতে পারলাম গরুর নাম শালা আর দুলাভাই। নামের কারণ শুনে আরও ভালো লাগল। এমন ব্যতিক্রমী উদ্যোগ মানুষের মধ্যে আনন্দ তৈরি করে। ঈদের আগে এমন আয়োজন সত্যিই ভালো।

খামার সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের আগে দুই ব্যক্তি এই গরু দুটি খামারে পছন্দ করেন। বাস্তব জীবনে তারাও ‘শালা-দুলাভাই’ সম্পর্কের হওয়ায় মজা করেই গরুর এমন নামকরণ করা হয়। পরে সেই নামই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পরিচিতি পায়।

NewsDBN

  •  ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু
  •  #NewsDBN
  •  শালা কোনটা
  •  দুলাভাই কোনটা’
  •  গরুর নামকরণ করা
  •  কোরবানির ঈদ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০