চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ‘সন্ত্রাসী’ রায়হানের সহযোগী এবং টাকার বিনিময়ে ভাড়ায় খাটতেন। হত্যায় তারা সরাসরি জড়িত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মো. মাসুদ আলম এ তথ্য জানান।গ্রেপ্তার দু’জন হলেন—আবছার মিয়া (৩০) ও মো. দিদার আলম (৩০)। দিদারের ১৩টি ও আবছারের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
মন্তব্য করুন