ব্রেকিং নিউজ
CTG voice সিনিয়র রিপোর্টার,
৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম।

CTG voice
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮: ২৪

এবার বন্দরের বিভিন্ন ইয়ার্ডের পাশাপাশি অফডকগুলো থেকেও খালি কনটেইনার বাইরে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে খালি কনটেইনারগুলো শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের তত্ত্বাবধানে বন্দরের ইয়ার্ড ও অফডকের বাইরে সংরক্ষণের অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

কাস্টমস বলছে, খালি কনটেইনারগুলোও বন্ডেড পণ্য হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বাণিজ্যনীতি অনুযায়ী এই কনটেইনারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। এখানে ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক বাজারে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি।

বন্দর সূত্র জানায়, গত ২৬ জুলাই এনবিআর চেয়ারম্যানের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বন্দরে সব আমদানি করা এলসিএল (লেস দ্যান কনটেইনার লোড) পণ্য আনস্টাফিংয়ের মাধ্যমে সরবরাহ করা হয়। পাশাপাশি প্রায় ৭০ শতাংশ এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারও পণ্য খালাসের জন্য খোলা হয়। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক খালি কনটেইনার তৈরি হচ্ছে। এসব খালি কনটেইনার জাহাজে রপ্তানি বা ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) পাঠানোর অপেক্ষায় বন্দরের ভেতরেই পড়ে থাকে। কিন্তু প্রতিদিন যত কনটেইনার খালি হচ্ছে, তার তুলনায় অনেক কমসংখ্যক কনটেইনার বন্দর থেকে সরানো সম্ভব হচ্ছে। এতে বন্দরের ভেতরে খালি কনটেইনারের স্তূপ তৈরি হচ্ছে। এছাড়া আমদানিকারকরা পণ্য খালাস করার পর এফসিএল কনটেইনারগুলো বেসরকারি কনটেইনার ডিপোতেও জমা করছে।

বন্দর কর্তৃপক্ষ বলেছে, খালি কনটেইনার নন বন্ডেড এলাকায় সংরক্ষণের ব্যাপারে বিদ্যমান বিধিনিষেধ থাকায় বন্দরের ভেতরে জট বাড়াচ্ছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। বিষয়টি প্রথম ২০২৫ সালের ১৩ অক্টোবর এনবিআরকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি এনবিআর কিংবা চট্টগ্রাম কাস্টম হাউস কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়েও বন্দর কর্তৃপক্ষ অবগত নয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী বিভিন্ন দেশের বন্দরে নন বন্ডেড এলাকায় খালি কনটেইনার রাখার ব্যবস্থা আছে। সেখানে শিপিং এজেন্ট ও এমএলওরা বন্ড সুবিধা ছাড়াই নিজেদের ব্যবস্থাপনায় যেকোনো উপযুক্ত স্থানে খালি কনটেইনার সংরক্ষণ করতে পারে। বাংলাদেশে এ ব্যবস্থা চালু করা হলে বন্দর ও ডিপোগুলোর ওপর চাপ কমবে এতে বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি’— এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর বিক্ষোভ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।

আইন ভেঙে খালি কনটেইনার বাইরে পাঠাতে চায় চট্টগ্রাম বন্দর,

জুলাই গণঅভ্যূত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাউজানের যুবদল নেতা খুনের ঘটনায় ‘সন্ত্রাসী’ রায়হানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিল ৩৬ জুলাই উপলক্ষে বিজয় র‍্যালির।       

৩৬ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসর একটি কবিতা,

৫ই আগস্ট কে সামনে রেখে  চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১০

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১১

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১২

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৩

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১৪

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৫

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৬

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৭

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৯

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

২০