আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে কিছু সময় কাটাবেন। পরে হাটহাজারীতে হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করবেন। এরপর হাটহাজারী কলেজ মাঠে দলীয় সমাবেশে বক্তব্য প্রদান এবং চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ির বাবুনগর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজত আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী জীবনের শুরু থেকে এ পর্যন্ত মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণ, দ্বীনি শিক্ষা বিস্তার, দ্বীনের দাওয়াত, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ওলামায়ে কেরামের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছেন।
তাঁর ইলমী প্রজ্ঞা, প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং উম্মাহর কল্যাণে নিরলস প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত। বিগত নির্বাচনের আগে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশী-বিদেশী ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত রাখতে নিজের অবস্থান ব্যক্ত করে বিএনপিকে পূর্ণ সমর্থন জানিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি ও তারেক রহমানকে তাঁর ভূমিকার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন ।
CTG voice
মন্তব্য করুন