
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের আহবায়ক হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি
এ্যাডভোেকট শাহীন আফতাব রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, মঞ্জুর আলম মঞ্জু প্রমুখ। চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবেরা আহমেদ টারজেন আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মহানগর কৃষক দল জনাব সেকান্দা, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দল যুগ্ম আহবায়ক এ এইচ এম আলমগীর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামে খেলার মাঠ সংকটকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর কাজ করছে। তিনি বলেন চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ও অনুশীলন মাঠের উন্নয়নের জন্য এরই মধ্যে সিটি কপোরেশন ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সংবর্ধিত অতিথি ইসরাফিল খসরু বলেন, আমি কোন মন্ত্রী, এমপি নই তারপরও আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন তা আমি চিরদিন মনে রাখব। স্থানীয় সিনিয়র ক্রীড়া সংগঠকদের সাথে নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজে করে যাব। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়। তাই অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ইসরাফিল খসরুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন