ব্রেকিং নিউজ
admin
৯ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

CTG voice.com

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্

প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল। তাই স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র গবেষণা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ সম্পদ এখনো যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। সমুদ্রের কোথায় কী সম্পদ রয়েছে, কীভাবে তা সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়—এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। নতুন এই কেন্দ্র সেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে পৌঁছে দেবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে, এর অন্যতম কারণ যথাসময়ে নির্ভুল পূর্বাভাসের অভাব। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার কার্যক্রম শুরু করার ফলে দুর্যোগের পূর্বাভাস আরো নির্ভুল হবে এবং জনগণকে আগাম সতর্ক করা সহজ হবে। ফলশ্রুতিতে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, মৎস্যখাতের উন্নয়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উপকূলীয় ও গভীর সমুদ্রে মাছের অবস্থান, আবহাওয়ার পরিস্থিতি এবং সমুদ্রের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে জেলে ও মৎস্যশিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকৃত হবেন। এতে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

মীর হেলাল উদ্দিন বাংলাদেশে এই কেন্দ্র প্রতিষ্ঠার জন্য চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শিয়েন, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. কুবি এবং সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল- ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য একাডেমিক প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শেওপেং, সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফু বিন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০