ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেক্স
৩১ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

প্রতিবেদকঃ লিটন আফরোজ 

যশোরের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আজিজের ছেলে। রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি আরও জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ ৭টি অন্যান্য মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।স্থানীয় ব্যবসা ডিরেক্টরি

ডিবি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলির কেনাবেচার সঙ্গে কামরুল ইসলাম জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শনিবার বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবেশ আবহাওয়া এবং জীবিকা বহুলাংশে নির্ভরশীল।

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০